বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
অবিশ্বাস্য কামব্যাকের মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়াটার ফাইনালে বেলজিয়াম পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মেক্সিকোকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই
/ ৮৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

কামরুল ইসলাম জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার (৫৫) ২৩ মে শনিবার সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল ৪.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মাসুদ সাঈদী, তিনি মরহুমের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেন, ফায়জুল কবির তালুকদার জনগনের পাশে থাকা এক ব্যক্তি ছিলেন। তার মৃত্যৃতে জিয়ানগরের রাজনৈতিক অঙ্গনে গভীর শূণ্যতার সৃষ্টি হল। যে অভাব সহজে কাটিয়ে উঠা সম্ভব হবে না।

শোক জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, ফায়জুল কবির তালুকদার ছিলেন রাজপথ থেকে বেড়ে ওঠা বিএনপির এক নিবেদিত নেতা, সকল মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার রাজনৈতিক ও সামাজিক অবদান জিয়ানগরবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আরো শোক জানিয়ছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন ও সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.