শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া : স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফ্রিল্যান্সিংয়ের ছায়ার আড়ালে বাখুয়ার অজানা সাম্রাজ্য? রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গ্রামের সাধারণ পরিবার থেকে বিলাসবহুল জীবন—উৎস নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন লন্ডনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদের বৈঠক
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী
/ ০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।শুক্রবার বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এসব হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।হজ বুলেটিনে বলা হয়েছে, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানের পাশাপাশি আরও দুটি এয়ারলাইন্সের মাধ্যমে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।হজ বুলেটিন অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ছয়জন নারী। এসব হজযাত্রীদের ১৪ জন মক্কায় এবং সাতজন মদিনায় মারা গেছেন।বুলেটিনে বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ২০ হাজার ২৮৮ জনকে সেবা দিয়েছে।এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.