বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতে ইরানে কঠোর আঘাত হানতে যাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান অবিশ্বাস্য কামব্যাকের মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়াটার ফাইনালে বেলজিয়াম পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মেক্সিকোকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
গ্রামের সাধারণ পরিবার থেকে বিলাসবহুল জীবন—উৎস নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন
/ ৭২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

খাইরুল বাশাল লাবু  : একসময় নুন আনতে পান্তা ফুরাতো—অভাব-অনটনের সেই সংসারের এক যুবককে ঘিরে এখন এলাকাজুড়ে চলছে নানা আলোচনা। অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা ওই যুবক বর্তমানে কোটি টাকার সম্পদের মালিক বলে স্থানীয়দের মধ্যে জোর গুঞ্জন সৃষ্টি হয়েছে। ঘটনাটি গফরগাঁও উপজেলা-এর কান্দিপাড়া সংলগ্ন এলাকার। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের নাম-পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি কথিত মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন—এমন অভিযোগ এলাকাজুড়ে প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করার কথাও জানা গেছে।
অভিযোগ রয়েছে, অল্প সময়ের ব্যবধানে ওই পরিবারের জীবনযাত্রায় এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়মিত নামিদামি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া, বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো, দামী ব্র্যান্ডের পোশাক, হাতঘড়ি ও আধুনিক মোবাইল ফোন ব্যবহার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, কখনো প্রাইভেটকার, আবার কখনো নামিদামি ব্র্যান্ডের মোটরসাইকেলে চলাফেরা করছেন ওই যুবক। তার এই হঠাৎ বিলাসবহুল জীবনযাপন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এলাকাবাসীর প্রশ্ন— হঠাৎ এত সম্পদের উৎস কোথায়?কীভাবে বদলে গেল জীবনযাত্রার এই চিত্র?এর পেছনে রয়েছে বৈধ কোনো ব্যবসা, নাকি অন্য কোনো অজানা উৎস? তবে অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.