শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর গৈদারটেকে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার দারুস সালাম থানায় মামলা দায়ের, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ নূরুল ইসলাম মণি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা কাতারের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা ফুলপুরের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সরেজমিন পরিদর্শন হরমুজ়ের কাছে হামলা! ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবেই গেল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে নিশিতা মন্ডল, ডুমুরিয়ার অদম্য এক পরিশ্রমী নারী উদ্দোক্তা সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে মৃত ৫: আহত ১২
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ নূরুল ইসলাম মণি
/ ৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : সরকারের প্রধান তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন। তিনি দেশকে দু’ভাগ করেননি, চেতনা বিক্রি করেননি বলেন,জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি ।বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আক্ষেপ প্রকাশ করে চিফ হুইপ বলেন, ‘১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। সেই সিঙ্গাপুর এখন কোথায় আর আমরা কোথায়? চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি।এসময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘তারেক রহমানের বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের মধ্যে কৃষক কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা স্বল্প মূল্যে বীজ, সার ও কীটনাশক পাবেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন কৃষকরা।তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে অবহেলিত নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.