হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টভ ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের পেশার মর্যাদা ও কর্ম পরিবেশ নিম্চত করার দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।সোমবার দুপুরে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে ফারিয়ার উদ্দ্যোগে মেডিকেল রিপ্রেজেন্টভ ও
ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের পেশার মর্যাদা ও কর্ম পরিবেশ নিম্চত করার দাবীতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের ফার্মেসী ঔষধ ব্যবসায়ি সমতির সভাপতি আলহাজ্ব মাহবুবর রহমান মনি,ফারিয়ার সাধারণ সম্পাদক ইমন হাসান সুজন,সদস্য জিসকা ফার্ফেসীর মিল্টন,, রেজরোজ ল্যাবটরীর সুজন কুমার রায়,ইবনে সিনার হাসিনুর রহমান, ও হুমায়ন কবির প্রমুখ। সমাবেশ শেষে মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নিকট প্রধান মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন।

