মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
/ ১২১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

পিরোজপুর অফিস:আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা। সোমবার (১১ মে) সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ওষুধ সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা রয়েছে। কিন্তু বিভিন্ন সময় তাদের অপমান, হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা আরও বলেন, একজন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জনের পর এই পেশায় যুক্ত হতে হয়। অন্যান্য পেশায় নির্দিষ্ট কর্মঘণ্টা থাকলেও এ পেশায় কর্মঘণ্টার নির্দিষ্ট সীমা নেই। মালিকপক্ষের চাপের কারণে দিন-রাত বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে হয় বলেও তারা অভিযোগ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন এবং ম্যানেজার ফোরামের নেতা আলামিন খান জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.