বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা পিরোজপুরে অনুষ্ঠিত
/ ৪৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

পিরোজপুর অফিস:গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা, মানবাধিকার সুরক্ষা ও প্রচারে তাদের সম্পৃক্ততা জোরদার এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুন। সভায় এমএসএফ এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান মূল প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাছিম, এস. এম. পারভেজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।বক্তারা বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে অপসাংবাদিকতা পরিহার করা জরুরি। একই সঙ্গে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক জ্ঞান ও সৃজনশীল চিন্তার চর্চা সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.