শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যে আশাশুনি সদর বাজার ও ব্রীজ সংলগ্ন ভয়াবহ নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে : পাউবো’র নির্বাহী প্রকৌশলী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বিশ্ব গণমাধ্যম দিবসে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের আলোচনা সভা অনুষ্ঠিত।
/ ৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের দেড়শতাধিক সাংবাদিক সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটায় রাজধানীর ৭৮, মতিঝিলহস্ত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব এস এম মোরশেদ।সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম একটি জাতির দর্পণ হিসেবে কাজ করছে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একটি সুস্থ সমাজ গঠনের প্রধান ভিত্তি। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা না গেলে গণতন্ত্রও টেকসই হয় না। সাংবাদিকদের সত্য প্রকাশের সাহস থাকতে হবে এবং কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি এবং পেশাগত মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে কাজ করলে গণমাধ্যম আবারও তার হারানো আস্থা ফিরে পাবে। সংগঠনের মহাসচিব এস এম হামিফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ মজিদ,কে এম মাসুদুন নবী নূর,এ মান্নান, ইদি আমীন অ্যাপোলো, মো: আবুল কালাম, মো: জাকির হোসেন, মো: আজহার আলী,আসমা আক্তার,মো: রানা সরদার, ফেরদৌস আরিফিন,মাফুজা আক্তার মলি,নাজমা বেগম, মোঃ মামুন,মোঃ হুমায়ুন কবির হিমু,মো: আলম হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সভায় বক্তারা বিশ্ব গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সত্য প্রকাশে নির্ভীক থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া আগামী  ৩ মে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে বিভিন্ন দাবি দাবা নিয়ে  জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালন  ও রেলি সিদ্ধান্ত করেছেন।  সংগঠনের নেতৃবৃন্দরা আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩ মে দল মত নির্বিশেষে  সকলে জাতীয় প্রেসক্লাবের সামনে  সকাল ৯ঃ০০ ঘটিকায় উপস্থিত থাকবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.