মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারহীনতার সংস্কৃতি বনাম জননিরাপত্তা: রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে আনার লড়াই জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া : স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফ্রিল্যান্সিংয়ের ছায়ার আড়ালে বাখুয়ার অজানা সাম্রাজ্য?
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জিয়ানগরে অভাবের তাড়নায় তিন সন্তানকে ইউনিয়ন পরিষদে রেখে নিখোঁজ মা
/ ৯৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)। বুধবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগম তার তিন সন্তান, আরজিনা (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে সঙ্গে নিয়ে সকালে ইউনিয়ন পরিষদে আসেন। পরিষদ সূত্রে জানা গেছে, সেখানে তাকে প্রাথমিকভাবে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। পরবর্তীতে এক পর্যায়ে তিনি পরিষদের দোতলার বারান্দায় শিশুদের রেখে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শিশুদের কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তবে বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক অস্থিরতা ও আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মুক্তা বেগম। তার স্বামী আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে। এতে তিন সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মুক্তা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, নারীটি চরম আর্থিক সংকটে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও পরিবারের সার্বিক সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.