মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারহীনতার সংস্কৃতি বনাম জননিরাপত্তা: রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে আনার লড়াই জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া : স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফ্রিল্যান্সিংয়ের ছায়ার আড়ালে বাখুয়ার অজানা সাম্রাজ্য?
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে মানববন্ধন
/ ৯০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

পিরোজপুর অফিস:পিরোজপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের শহীদ মিনার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র মজুদদারির মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ সময় বক্তব্য দেন পিরোজপুর গণউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহ-সভাপতি আফজাল হোসাইন লাভলু, জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা, রফিকুল ইসলাম পান্না, শিক্ষক নেতা স্বপন চক্রবর্তী, ক্যাব সদস্য রিয়াজুল হক রেজা ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খেলাফত হোসেন খশরু, মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মাহামুদ হোসাইন, সাদেক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে অবিলম্বে বাজারে ভোজ্যতেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং এ সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.