রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিচারহীনতার সংস্কৃতি বনাম জননিরাপত্তা: রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে আনার লড়াই জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া : স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফ্রিল্যান্সিংয়ের ছায়ার আড়ালে বাখুয়ার অজানা সাম্রাজ্য? রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গ্রামের সাধারণ পরিবার থেকে বিলাসবহুল জীবন—উৎস নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায় ও অভিষেক সভা অনুষ্ঠিত
/ ৬২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা এবং নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে শহরের পুরাতন জেলখানা রোডস্থ জেলা অবসর ভবনে সমিতির জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২৫ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি প্রফেসর আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের আজীবন সদস্য মো. মোকছেদ আলী খান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মো. তৈয়ব আলী হাওলাদার, প্রাক্তন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন এবং সদস্য মুজাহিদুল সেলিমসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণে কাজ করা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.