রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া : স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফ্রিল্যান্সিংয়ের ছায়ার আড়ালে বাখুয়ার অজানা সাম্রাজ্য? রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গ্রামের সাধারণ পরিবার থেকে বিলাসবহুল জীবন—উৎস নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খুলনার ডুমুরিয়ায় নদী পুনঃ খননের মাটি ২য় পর্যায়ে প্রকাশ্য নিলামে বিক্রি
/ ৭০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

এস রফিক ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন “কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়-১ম সংশোধন)” শীর্ষক প্রকল্পের আওতায় ভবদহ এলাকায় নদী পুনঃ খননের ফলে স্তূপীকৃত মাটি বিক্রয়ের প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাটি নিলাম কমিটির আয়োজনে সোমবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিলাম কমিটির আহŸায়ক সবিতা সরকার।এ সময় উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনী,পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পুলিশ, বিএডিসি, কৃষি, মৎস্য, প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন প্রতিনিধিগন,ইউপি প্রশাসনিক ও ঠিকাদার বৃন্দ। প্রকাশ্যে নিলামে ২য় পর্যায়ে শাহজাহান জমাদ্দার ১২নং মাটির লট ১ লক্ষ ৭১ হাজার, এক‌ই ঠিকাদার ১৩ (ক) নং লট ২ লক্ষ ১৮ হাজার ও ১৩ (খ) নং লট ৭ লক্ষ ২৫ হাজার, আব্দুস সালাম ৬নং লট ৩৬ হাজার ৫ শত, আমিনুর রহমান মোড়ল ৭নং লট ৫৮ হাজার,৮নং লট ২৪ হাজার ৫ শত, বিল্লাল হোসেন ৯নং লট ১ লক্ষ ২৮ হাজার এবং আব্দুস সালাম ১০নং লট ৫৩ হাজার ৫ শত টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে নিযুক্ত হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.