শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব পিরোজপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার: ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী
/ ০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ঐক্য, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)সহ দেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনবে প্রশান্তি ও সুখের বার্তা, যা সামগ্রিকভাবে সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.