সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ ১২০ কোটি টাকা আত্মসাতের মামলা মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের এমন সমাজ গড়তে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না : চিফ হুইপ দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : বিএনপি মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি ফয়সাল আহমেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
গণমাধ্যমের স্বাধীনতায় রাজনীতিকদের প্রতিশ্রুতি হবে বড় সংস্কার : আলী রিয়াজ
/ ৩৩০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনীতিকরা যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে সেটি হবে বড় ধরনের সংস্কার।আজ রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।আলী রিয়াজ বলেন, দীর্ঘ ষোল বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার দায়ভার রাজনীতিকদের নিতে হবে। তিনি যোগ করেন, বিদ্যমান মালিকানার ধারা বজায় রেখে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয়।তিনি বলেন, ‘আপনাদের সিদ্ধান্ত নিতে হবে- আপনারা দোকানদার হবেন নাকি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন।গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, ‘যদি রাজনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিশ্রুতি দেন তবে সেটিই হবে বড় সংস্কার। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য কমিশনের কাগজে সই করলে যে সংস্কার হবে, তারচেয়ে বড় সংস্কার হবে এই প্রতিশ্রুতি।গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে জাতীয় ঐক্য কমিশনের এই সহ-সভাপতি বলেন, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও পেশাদারিত্বের দিকগুলোও সংস্কারের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে।তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোকে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা বিষয়ে সোচ্চার হতে হবে; সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.