মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন পঞ্চগড়ের নুর আলম ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ১০৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : রাজধানী প্রতিনিধি: মানবাধিকার প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালিবাগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। তিনি এ সময় বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের রক্ষার্থে  ঐক্যবদ্ধভাবে কাজ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত রাখতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সরকারিভাবে ভাতা প্রদানের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ ঢাকা চাই-এর সভাপতি সাংবাদিক আতাউর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, শাহিনুর রহমান মিলু, মোঃ আজহার আলী, সোহেল রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। শেষে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.