শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
/ ১২৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২:০২ অপরাহ্ন

পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শেষে ইফতার পরিবেশন করা হয়।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বদর দিবস মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ঈমান ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সমাজে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বদরের শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী। এছাড়াও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউর রহমান মোল্লা। তিনি বলেন, বদরের চেতনা মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর কারমাইকেল কলেজের সাবেক দায়িত্বশীল “এসো গড়ি” এর প্রতিষ্ঠাতা ও সমাজসেবক ফিরোজ কবিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সমগ্র র‍্যালি ও ইফতার মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল হুদা সুমন।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.