সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন : মির্জা আব্বাস এমপি বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রেফতার পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লেবাননে ইসরাইলি সেনা নিহত বেড়ে ২ নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৪ মার্চ সারা দেশে ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী তারেক রহমান আজ জাতির নেতা : তথ্যমন্ত্রী সাভারে আশুলিয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাভারে আশুলিয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
/ ৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:২১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বিসিপিসি)। শনিবার (৭ মার্চ ২০২৬) ১৭ রমজান সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ উত্তর ডেন্ডাবর বানন্দু হাজীর পুকুরপাড় এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সব সময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাংবাদিক সমাজ যদি মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।তিনি আরোও বলেন,দেশের মানুষের অধিকার আদায়ে গণমাধ্যমের ভূমিকা অতুলনীয়। দেশের গণতন্ত্র রক্ষাতে সাংবাদিকদের সকলকে সহযোগীতা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জন জাগরণ পত্রিকার সম্পাদক মো. শিহাব উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. লাইজু আহমেদ, গণি জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. দুলাল আহম্মেদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ বাকি উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মজিদ শেখ ও মো. জহির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. ফিরোজ প্রামাণিক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক তাসলিমা আক্তার, মো. আসাদুজ্জামান, মো. নজরুল ইসলাম, মো. সোহাগ ইসলাম ও মোহাম্মদ রায়হান শেখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.