শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে রামপালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক
/ ১০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি ও এর প্রভাব পর্যালোচনায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ এবং আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়।পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্ব বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বৈঠকে অংশ নেন।কর্মকর্তারা জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশের প্রবাসী নাগরিক, আকাশপথ সংযোগ ও সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের ওপর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং বিমান চলাচল ও বৈদেশিক কর্মসংস্থানে বিঘ্ন কমাতে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।বৈঠকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং উদ্ভূত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.