রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে সন্ত্রাসী হামলায় আহতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপালে ভুক্তভোগীদের পক্ষে সাইফুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকাল অনুমান ৮ টার সময় উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ের চন্দ্রাখালী গ্রামের মৃত আ. সালাম কাজ করার জন্য মৎস্য ঘেরে যান। ওই সময় একই গ্রামের ওসমান ফকিরের ছেলে হায়দার ফকিরের সাথে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে তার হুকুমে সন্ত্রাসী আল আমিন গংয়েরা তার উপর চড়াও হয়ে আক্রমণ করে। ওই সময় সন্ত্রাসীদের ধারালো দায়ের এলোপাথাড়ি কোপে আ. সালাম গুরুতর আহত হন। তাকে গ্রামবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে আবারো আল আমীনসহ তার বাহিনীর বাহিনীর ৩০/৪০ জন সদস্য লোহার রড, রাম দা, স্টিক নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে প্রায় ১০/১২ জন আহত হন। আহতরা হলেন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রুহুল আমীন (৬০), ওহাব আলী সরদার (৩৫), রাজু গাজী (৪০), বেলাল সরদার (৫৫), ইনামুল গাজী (৫০), সবুজ শেখ (৪০), তরিকুল গাজী (৩০), বরকত গাজী (৩২) সহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত ওহাব সরদারকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়।সংবাদ সম্মেলনে তিনি আরো দাবী করেন সন্ত্রাসী আল আমিন হুমকি দিয়ে বলেছে, তাকে কেউ কিছুই করতে পারবে না। এলাকায় থাকতে হলে তার সাথে আপোষ করে থাকতে হবে। ইতিমধ্যে ওই আল আমিন গংয়েরা সাধারণ মানুষের মৎস্য খামার লুটপাট করে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে। যে কারণে ভুক্তভোগীরা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সুবিচার দাবি করেছেন।অভিযোগের বিষয়ে অভিযুক্ত আল আমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি মারপিটের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ইতিমধ্যে ২ জন কে ধরে আদালতে প্রেরণ করেছি। অন্যদের ধরার জন্য অভিযানে রয়েছি। এলাকা শান্ত রয়েছে।
রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, রামপাল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, হুড়কা ইউপি প্রশাসনিক কর্মকর্তা হরিপদ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।সভায় বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন, মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধ নিয়ে আলোচনা করেন।

