রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময়  পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচার, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দাবি ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী তারেক রহমান এবার ঈদযাত্রা ‘আরামদায়ক ও মনোরম’ হবে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী রামপালে আল আমীন বাহিনীর হামলায় বিএনপি নেতা রুহুল আমীনসহ আহতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
/ ৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুর এলাকায় ভুট্টা চাষে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। বিশেষ করে সুইটকর্ন (Sweet Corn) বা মিষ্টি ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা, যা ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ধান ও গমের পাশাপাশি এখন পার্বতীপুর উপজেলার কৃষকেরা ভুট্টা চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় এ অঞ্চলে ভুট্টা চাষের পরিধি দ্রুত বাড়ছে। ফলে দিন দিন কৃষকদের মাঝে এ ফসল নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।স্পেন বাংলাদেশ এগ্রো লিমিটেড-এর সহায়তায় উপজেলায় সুইটকর্ন চাষে নতুন গতি এসেছে। প্রতিষ্ঠানটি উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কারিগরি পরামর্শ প্রদান করছে। পাশাপাশি চুক্তিভিত্তিক (Contract Farming) চাষের ব্যবস্থা থাকায় কৃষকরা আগাম মূল্য ও বিক্রির নিশ্চয়তা পাচ্ছেন। এতে সুইটকর্ন চাষে কৃষকদের আগ্রহ আরও বেড়েছে।এ মৌসুমে উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫ হাজার ৩২৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। এর মধ্যে ১২৭ হেক্টর জমিতে সুইটকর্ন চাষ করা হয়েছে। এবারের ফলনকে বাম্পার হিসেবে উল্লেখ করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ ভুট্টাক্ষেত। বর্তমানে কৃষকরা জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর সাহাপাড়া গ্রামের ভুট্টা চাষি মো. আ. মতিন জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও সেচ এবং সঠিক পরিচর্যার কারণে এ বছর ফলন আশানুরূপের চেয়েও বেশি হবে। আগামী বছর আরও বেশি জমিতে ভুট্টা চাষের পরিকল্পনার কথাও জানান তিনি।একইভাবে মন্মদপুর ইউনিয়নের কৃষক মো. আ. রহমান বলেন, আগে তিনি ২ বিঘা জমিতে ভুট্টা চাষ করলেও এ বছর ৪ বিঘা জমিতে আবাদ করেছেন।ফিল্ড সুপারভাইজার শাহাবুদ্দিন জানান, নিয়মিত জমি পরিদর্শন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ফলে কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা অব্যাহত রয়েছে।পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার মো. রাজিব হুসাইন বলেন, কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা বোরো ধানের জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল দানাদার ভুট্টা চাষ করছেন। রোগবালাই দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।স্থানীয়দের মতে, এ ধারা অব্যাহত থাকলে পার্বতীপুরে ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে। সুইটকর্ন প্রক্রিয়াজাত ও রপ্তানির সুযোগ তৈরি হলে একদিকে কৃষকের আর্থিক উন্নয়ন ঘটবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্তও উন্মোচিত হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.