শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমি পক্ষ থেকে অভিনন্দন।
/ ৭৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাতজন মেধাবী শিক্ষার্থী মহাকাশে মানব বসতি স্থাপন বিষয়ক গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে খুলনা আর্ট একাডেমি।বিশ্বব্যাপী মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নাসা, স্পেসএক্স এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা। সেই অনুপ্রেরণায় শিক্ষার্থীরা চাঁদে সম্ভাব্য মানব বসতি নিয়ে Stellar Haven: A Vision of Harmony, Health, and Progress শিরোনামে গবেষণাপত্র প্রণয়ন করে। ১৯৩টি দেশের অংশগ্রহণে বাংলাদেশ থেকে দশম গ্রেড বিভাগে তারা প্রথম স্থান অধিকার করে।গবেষণায় অংশ নেয় খাজা আতিফ আবিদ, মোঃ তসলিমউদ্দিন ভুইঞা, আরেফিন সিদ্দিকী, ওমর ফারুক আল সাবিত, তাওফিক আহমেদ, তাছলিম আহমেদ ও মোঃ মুন্তাছির রহমান বিশ্বাস। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী এবং নিজস্ব উদ্যোগে গবেষণাটি সম্পন্ন করে। গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল অক্সিজেন উৎপাদন, মহাজাগতিক রশ্মি থেকে সুরক্ষা, ওজনহীনতার প্রভাব, নিয়ন্ত্রিত খাদ্য উৎপাদন ও মানসিক স্বাস্থ্য বিশ্লেষণসহ চাঁদে টেকসই আবাসন পরিকল্পনা।উল্লেখ্য, তারা বিজ্ঞান বিভাগের উচ্চতর ও সাধারণ গণিত অধ্যয়ন করছে সহকারী শিক্ষক দিব্যেন্দু কুমার পালের তত্ত্বাবধানে। সম্মানিত শিক্ষক দিব্যেন্দু কুমার পাল খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য, চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ঘনিষ্ঠজন; তিনিই এই সাফল্যের সংবাদ মিলন বিশ্বাসকে জানান।খবরটি পেয়ে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীদের, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের গবেষণায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানিয়ে বলা হয়, ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করে দেশের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.