শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পাইকগাছায় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
/ ২১৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধ  : খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের মধ্যম সোনাতনকাঠী জামে মসজিদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মীর সাফায়েত হোসেন (সাবান আলী)।
তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রকে নতুন করে জন্ম দিয়েছে। ইসলামী ভাবধারায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন কারও সঙ্গে বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, বাবু দেবব্রত ভাদ্র, তোফাজ্জল সরদার, মোঃ শহিদুল সরদার, মোঃ বিল্লাল শেখ, মোঃ আবুবকর ফকির,শেখ আল আমিন হোসেন আলাল, শেখ জাকির হোসেন, শেখ আলতাফ হোসেন, শেখ খায়রুল বাশার, শেখ মশিয়ার রহমান, শেখ মেহেদী হোসেন, মীর আছাবুর রহমান, শেখ হাবিবুর রহমান, মীর হানিফ আলী, শেখ আব্দুল খালেক, শেখ ফয়সাল হোসেন, মীর রনি, শেখ ইকরাম হোসেন, মীর শরিফুল ইসলাম, মমিনুল ইসলাম গাজী, মীর তুহিন আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.