শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে গ্রামসরকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত
/ ১০৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

মুকুল খসরু, কুষ্টিয়া প্রতিনিধি : গ্রামই রাষ্ট্রের মূল শক্তি এই চেতনা ধারণ করে গ্রামভিত্তিক গণতন্ত্রকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হলো গ্রামসরকার প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। রোববার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় কুষ্টিয়া সদর আসনের ১৩টি ইউনিয়নের অন্তর্গত ১৪৯টি গ্রামের গ্রামসরকার প্রধান ও সদস্যরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। প্রতিনিধি সভার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা গ্রামসরকার প্রধান শামসুল আলম স্বপন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক সেলিম মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন গ্রামই দেশের প্রাণকেন্দ্র, আর গ্রামসরকারই প্রকৃত সরকার। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে কার্যকর গ্রামসরকার ব্যবস্থা পুনরায় চালু করা হবে, ইনশাল্লাহ।”তিনি আরও বলেন,“গ্রামসরকার প্রধান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি।আপনাদের সক্রিয় ও দায়িত্বশীল ভ‚মিকার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এ সময় তিনি উপস্থিত প্রতিনিধিদের দোয়া কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। উদ্বোধনী বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন,“বিএনপি সবসময় তৃণমূলকে শক্তিশালী করে রাষ্ট্র পরিচালনার রাজনীতিতে বিশ্বাসী। গ্রামসরকার ছিল শহীদ জিয়ার যুগান্তকারী ও দূরদর্শী চিন্তার ফসল। এই ব্যবস্থার মাধ্যমেই জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব।”তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবায়ক জানান। সভাপতির বক্তব্যে শামসুল আলম স্বপন বলেন,“গ্রামসরকার কেবল একটি প্রশাসনিক কাঠামো নয়, এটি গ্রামীণ সমাজের আত্মপরিচয় ও নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিন এই ব্যবস্থা বন্ধ থাকায় গ্রাম পর্যায়ে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। বিএনপি সেই শূন্যতা পূরণে আবারও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।সভা শেষে গ্রামসরকার প্রতিনিধিরা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রাণবন্ত আলোচনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও গণতন্ত্রমুখী অঙ্গীকারে ভর করে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভা কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.