শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়
/ ১১৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জ ৫ আসন( বেলকুচি ও চৌহালী উপজেলা) বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। গত ২৯ জানুয়ারি ২০২৬ দুপুর ১২টায় প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিকেরা। এ সময় প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। যমুনা নদীর তীর ঘেরা এ আসনে মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার। এ এলাকার মানুষের জীবন জিবীকা বেশ কষ্টের। নদী ভাঙ্গনের ফলে লাখো মানুষ পৈতৃক ভিটে ও আবাদি জমি হারিয়ে কষ্টে জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছে। অতিতে এ আসনটি বিএনপির ঘাটি হিসেবে চিহ্নিত হলেও দিনের ভোট রাতে হওয়ায় আসনটি আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক জবর দখলে নিত। বিগত ১৭ বছর উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এখানে। চিকিৎসা সেবা,শিক্ষা ও সড়ক যোগাযোগের দিক থেকে অবহেলিত জনপদ হিসেবে পরিচিত বলে সাংবাদিক ও সুধি মহল মনে করছে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও এলাকায় উন্নয়নে আমিরুল ইসলাম খান আলিম এর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হয়। আমিরুল ইসলাম খান সাংবাদিকদের জানান। আমি রাজনীতি মানে বুঝি জনকল্যাণ এবং প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মির উচিৎ ব্যক্তিস্বার্থ ভুলে নিজেকে জনগনের জন্য নিবেদিত করা। এ সময় তিনি সিরাজগঞ্জ ৫ আসনসহ দেশের সকল আসনে নির্বাচনে অংশ গ্রহন কারী দের প্রতিহিংসা ও স্বার্থপরতা ত্যাগ করে জনগনের আস্থা ও ভোটের অধিকার সমুন্নত করতে শান্তিপূর্ণ সহযোগিতা কামনা করেন। চৌহালী এনায়েত পুর ও বেলকুচির গন মানুষের সকল অসুবিধা ও প্রতিবন্ধকতা দূর করতে দৃঢ় প্রতিজ্ঞা করেন। বেলকুচির মানুষের চিকিৎসা সেবা বঞ্চিত দুর করতে বেলকুচি হাসপাতালকে ৫০ শয্যা হতে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং বেলকুচি সড়ক পথ সম্রসারিত করে জনযাট মুক্ত করার প্রয়জনীয় পদক্ষেপ পরিকল্পনা তুলে ধরেন।পাশাপাশি বেলকুচি যেহেতু একটি তাঁতশিল্পের সমৃদ্ধ অঞ্চল। বর্তমানে কালের বির্বতনে তাঁতশিল্প আধুনিকায়ন না হওয়ার প্রতিনিয়ত তাঁতশিল্প হমকির দিকে ধাবিত হচ্ছে বলে জানান। তাঁতশিল্পে আধুনিকায়ন প্রক্রিয়া এনে তাঁত মালিক ও শ্রমিকদের বেগবান করার অভূতপূর্ব পরিকল্পনা উপস্থাপন করেন।সর্বপরি তিনি এলাকার উন্নয়নে ৬০ বিঘা জমিতে একটি শিল্প নগরী পরিকল্পনা নকসা তুলে ধরেন। যেখানে ৪/৫ টি বৃহৎ গার্মেন্টস একটি ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন স্কুল এবং ইসলামি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি কালচারাল সেন্টার সহ আপামর জনগনের জন্য একটি পায়ে হাটা পথ নির্মান থাকবে। এছাড়াও সেখানে একটি কারিগরী ট্রেনিং সেন্টার নির্মান করে দক্ষ শ্রমিক উৎপাদন করার পরিকল্পনা নিশ্চিত করার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি চৌহালী উপজেলার নদী ভাঙ্গন রোধে একটি টেকসহি বাঁধ নির্মাণ ও চৌহালীর প্রসূতি মাতৃ কল্যাণে ভাষমান ক্লিনিক ও চৌহালীর জনগনের জন্য সরকরী সাহায্য সহযোগিতার পরিকল্পনা তুলে ধরেন। তার এ অভূতপূর্ব পরিকল্পনা উপস্থাপনে উপস্থিত সাংবাদিক বৃন্দ অভিভূত হয় এবং এলাকার উন্নয়নে তাকে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.