সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা পিরোজপুরে অনুষ্ঠিত ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ মো. নূরুল ইসলাম মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের বর্ণাঢ্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধন আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান
/ ১০৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:২৫ অপরাহ্ন

ডেস্ক রিপোর্টঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার খবর জানিয়েছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকইনফো। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। এমন সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। দীর্ঘদিন আলোচনা চললেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই এ অবস্থানের কথা স্পষ্ট করেছেন। বাংলাদেশের এই সিদ্ধান্তে পাকিস্তানের সমর্থনের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে শোনা গেলেও, এবার তা প্রকাশ্যে নিশ্চিত করলেন পিসিবি চেয়ারম্যান। শুক্রবার লাহোরে পিসিবি কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি স্টেকহোল্ডার। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। তিনি আইসিসির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। নাকভি বলেন, ‘গত কয়েক বছরে ভারত চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। যখন পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে সমাধান বের করা যায়, তখন বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত যদি সুবিধা পায়, তাহলে বাংলাদেশেরও সেই সুবিধা পাওয়া উচিত। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে, তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.