শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
/ ১০৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার : নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মিথিলা’স কিচেন এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো ও উৎপাদনশীল করে তুলতে এই কর্মশালার আয়োজন করেন অগ্রগামী নারী উদ্যোক্তা প্রশিক্ষক শেফ মিথিলা বিনতে হোসেন।নারায়ণগঞ্জ চাষাড়া বালুরমাঠে রূপসী বাংলাপ রেস্টুরেন্টে ১৭ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির হেড অফ শেফ মোঃ শফিকুল ইসলাম, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী লুবনা রহমানসহ অন্যান্য।চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে প্রশিক্ষণ ক্লাসটি পরিচালনা করেন শেফ মিথিলার পাশাপাশি অন্যান্য প্রশিক্ষক শেফ পারভিন আক্তার পান্না, শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ নূর রহমান নূর, শেফ মোঃ শাকিল প্রমুখ।এছাড়াও সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান ও তার সহযোদ্ধাদের আন্তরিক সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৭০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।এ প্রসঙ্গে মিথিলা’স কিচেন এর পরিচালক শেফ মিথিলা বিনতে হোসেন বলেন, নারী শুধু ঘরের মেয়ে নয়, সে পৃথিবীর আলো এবং নারীকে নিজের মতো হতে দাও কারণ তার ডানায় আছে আকাশ ছোঁয়ার শক্তি। তাই আমাদের নারায়ণগঞ্জের তরুন সমাজকে প্রশিক্ষিত যুব হিসেবে গড়ে তুলে আত্মনির্ভরশীল করতে সকলের আন্তরিক সহযোগীতা চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.