শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বাগেরহাটের রামপালে প্রাথমিক শিক্ষক অলিউরের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ ধামাচাপার চেষ্টা
/ ৩৮১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাট জেলার রামপালের ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক অলিউর রহমানের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রী (১০) কেয় হেনস্তা, ভয়ভীতি ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর অভিভাবক মল্লিক মাহফুজুর রহমান প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ইতিমধ্যে তদন্ত ভিন্নখাতে নিতে ওই শিক্ষক দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।লিখিত অভিযোগে জানা গেছে, ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ে মল্লিক মাহফুজুর রহমানের মেয়ে। ওই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান ওই শিক্ষক অলিয়ার রহমান। সেখানে তার কাছে প্রাইভেট পড়ার জন্য ওই ছাত্রীকে চাপ প্রয়োগ করতে থাকেন। এ পর্যায়ে দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। মাঝে মাঝে আক্রোশমুলকভাবে ওই ছাত্রীকে স্কেল দিয়ে প্রহর করে আহত করে। এই ঘটনার প্রতিকার চেয়ে প্রাথমিকভাবে প্রধান শিক্ষক শরীফুল ইসলামকে জানান। প্রধান শিক্ষক কোন প্রতিকার না করায় সহ শিক্ষক অলিয়ার আরো বেপরোয়া হয়ে ওঠেন। তিনি ওই ছাত্রীকে আবারো মারপিটসহ অপমান করেন। এতে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এখন শিক্ষককে দেখলে ভয়ে ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে। এমন অবস্থায় মানসিক বিপর্যয়ে পড়েছে ওই পরিবারটি। তারা প্রতিকারের আশায় অপেক্ষা করছেন। ওই শিক্ষকের বিরুদ্ধ ইতিপূর্বে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এসব নিয়ে যতবার অভিযোগ হয়েছে, ততবারই তিনি ম্যানেজ করে পার পেয়ে গেছেন।এ বিষয়ে ছাত্রীর পিতা মাহফুজুর রহমানের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক অলিউর মাফ চেয়েছেন।অভিযুক্ত শিক্ষক অলিউর সকল অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদকসহ অন্য সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী বলেন, বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। তার নির্দেশনায় অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। কিছু অসংগতি পাওয়া গেছে। প্রকাশ্যে ও গোপনে তদন্ত চলমান আছে। ইতিমধ্যে ওই শিক্ষক বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছে বলে স্বীকার করেন এই কর্মকর্তা। তিনি আরো বলেন অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.