শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুর পুলিশের অভিযানে হারানো ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
/ ১০২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার অভিযানে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমানের সার্বিক তদারকিতে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মোবাইল ও অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ পূর্বেও এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.