শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
/ ১০৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

পিরোজপুর অফিস:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। পিরোজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য এম. এ. জলিলসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিলের আগে পবিত্র কোরআন খতম করা হয় এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.