বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না দুই প্রার্থী
/ ৫৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পাঁচ মিনিট দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না পিরোজপুর-১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সময়মত উপস্থিত না হতে পারায় এ ঘটনা ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় মনোনয়ন পত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানী, নাজিরপুর) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। ‎মনোনয়ন পত্র জমা না দিতে পারার বিষয়ে গন অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না বলেন, আসার পথে আমার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সঠিক সময় আসতে পারিনি। আমি বিকেল পাঁচটার এক থেকে দুই মিনিট পরে এসেছি তবে মাত্র এক থেকে দুই মিনিট পরে আসার পরেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি রাস্ট্রের আদালতের কাছে জানতে চাইবো মাত্র দুই মিনিটের জন্য কেন আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বা দলের কোন দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি। ‎এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, আমাদের নির্বাচনী আইন হলো বিকেল পাঁচটার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী উপস্থিত হওয়া। যারা জমা দিতে পারেননি তারা কেউই পাঁচটার মধ্যে আসেন নাই এসেছেন পাঁচটা পনেরো বা বিশ এর পরে। এ সময়ে মনোনয়ন পত্র গ্রহণ করার কোন বিধান নাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.