মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা
/ ১৮২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার ৬নং শারিকতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ডুমরিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পলাশ কান্তি সাহা, দীপক সাহা ও শিব শংকর সাহার বসতঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ আগুন লাগার শব্দ ও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পলাশ কান্তি সাহার তালাবদ্ধ ঘরে আগুন জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দীর্ঘ চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ক্ষতিগ্রস্ত পলাশ কান্তি সাহা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ভোরে ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ঘর সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তার ভাষ্য অনুযায়ী, ঘরের ভেতরে থাকা সব আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। তার ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা বলে তিনি দাবি করেন। অন্য ক্ষতিগ্রস্ত শিব শংকর সাহার মা সন্ধ্যা সাহা বলেন, ভোরে বাথরুম থেকে ফিরে এসে পাশের ঘরে আগুন দেখতে পান। তখন ওই ঘরে কেউ উপস্থিত ছিল না। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে তাদের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। তিনি সরকারের সহায়তা কামনা করেন। পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার যুগল বিশ্বাস জানান, ভোর ৬ টা ৪৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.