বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
তারেক রহমান কে স্বাগত জানাতে ঢাকার উদ্দেশে যশোর ছেড়েছেন লক্ষাধিক নেতাকর্মী
/ ১৫০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

মীর রাফিকুল ইসলাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যশোর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার থেকেই তারা দলে দলে ঢাকায় যাত্রা শুরু করেন।দলীয় সূত্র জানায়, স্পেশাল ট্রেনের পাশাপাশি বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। এ উপলক্ষে যশোর জেলার অধিকাংশ বাস আগাম ভাড়া করা হয়েছে।যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলার প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মী ঢাকায় অংশ নিচ্ছেন। যশোর জেলার ৮টি উপজেলায় মোট ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভা রয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন বলে তিনি নিশ্চিত করেন।তিনি আরও বলেন, “নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্পেশাল ট্রেনের পাশাপাশি সড়কপথে সব ধরনের যানবাহন ব্যবহার করে তারা ঢাকায় পৌঁছাচ্ছেন। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।”তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.