শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
/ ২৬১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম শেখ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহম্মেদ শহীদুল হক চান, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, সাংস্কৃতিক কর্মী জগৎ প্রিয় দাস বিশু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, এনসিপির জেলা সদস্য সচিব মো. আলামীন, সুজনের জেলা সম্পাদক মো. শাহ আলাম শেখ, সহকারী অধ্যাপক (অব.) ঈশ্বর চন্দ্র দাস ও ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি আহদুল ইসলাম শিমুলসহ অনেকে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, নারীনেত্রী ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। সুধী সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় দৈনিক ইত্তেফাকের ঐতিহাসিক ও অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতি সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন অবদান তুলে ধরেন। সাত দশকের বেশি সময় ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে আসা দৈনিক ইত্তেফাক ভবিষ্যতেও আধুনিক প্রজন্মের চেতনার ধারক হয়ে শতবর্ষের পথে তার জয়যাত্রা অব্যাহত রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.