বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বিএনপি নির্বাচনী আচরণ বিধি-লঙ্ঘন করে প্রতিক নিয়ে ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড নিয়ে প্রচারণা করছে : ড. কেরামত আলী
/ ১৫৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:২২ অপরাহ্ন

মোহাঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলাম নির্বাচনী আচরণ বিধি-নিষেধ মেনে আমাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করে দিয়েছি। শুধু সাংগঠনিক কার্যক্রমগুলো অফিসে চলমান রয়েছে। কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণ বিধি-লঙ্ঘন করে ভোটারদের ফ্যামেলি কার্ড আর কৃষি কার্ড করে দেবো বলে ধানের শীষ প্রতিক হাতে নিয়ে প্রচারণা করেই যাচ্ছে। তিনি বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন।তিনি আরো বলেন, বর্তমানে এই আসনে দুই দল নির্বাচনী মাঠে রয়েছে কিন্তু মাঠে বিধি-নিষেধ মানছে না বিএনপি। তার এখনো দলীয় প্রতীক নিয়ে প্রচারণা করে যাচ্ছে। কিন্তু সেটা আমরা করছি না। শুধু তাই নয়, বিএনপি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এতে তারা বলছেন ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড দেবেন। বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন করছে।তিনি আরো বলেন, নির্বাচনী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল সৃষ্টির আশঙ্কা করছি। সেই সাথে ভোট কেন্দ্র দখলেরও চেষ্টা হতে পারে। বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।আমরা সব মিলিয়ে আইনী ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনকে শীঘ্রই জানাবো। সেই সাথে সাংবাদিকদেরকও জানানো হবে। তবে, লেভেল প্লে-ফিল্ড নিয়েও তিনি অভিযোগ করেন।তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করেন। একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।সভায় সভায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাবুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা দুরুল হোদা, শিবগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ। এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.