শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খুলনায় শুভ বড়দিন উপলক্ষে খৃস্টীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও উপহার বিতরণ
/ ১৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

খুলনা থেকে এস এম মনিরুজ্জামান : শুভ বড়দিন উপলক্ষে খুলনায় খৃস্টীয় সম্প্রদায়ের ভাই–বোনদের সঙ্গে এক মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাহবুব কায়সার খৃস্টীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করাই আমাদের ঐতিহ্য।”এ সময় খৃস্টীয় সম্প্রদায়ের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও খৃস্টীয় সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.