শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
/ ১২৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ  কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল খলিফা (৩৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত সাইফুল খলিফা ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের দেলোয়ার খলিফার ছেলে। তিনি অভিযোগ করে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকা লেনদেন রয়েছে। সেই টাকা চাইতে গেলে বাদশা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবিরসহ সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫–৭ জনকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এতে তার গলায় তিনটি, চোখের নিচে চারটি ও রানে চারটি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবির বলেন, বাদশার কাছে এক লাখ টাকা চাওয়ার বিষয়টি নিয়ে সাইফুল তার কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে চাইলে সাইফুল উত্তেজিত হয়ে পড়েন এবং স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান। তাকে কেউ কুপিয়ে জখম করেনি বলে দাবি করেন তিনি।এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৫ বছরের চাকরি জীবন শেষে নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজী (৫৯) তার দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তিনি গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চাকরি জীবন শেষ করেন।আব্দুল মন্নান ফরাজীর বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের জনক।তার দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ীদের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সুমন চন্দ্র রায়, সুভাষচন্দ্র বিশ্বাস, গিয়াস উদ্দিন, মিলেনেন্দু ও নুরুল হক। এছাড়াও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ সুলতান গাজী, মোঃ মিঠু মৃধা, রফিক মৃধা, মোঃ ফারুক মোল্লা এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আব্দুল মন্নান ফরাজী দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবন বিদ্যালয় পরিবারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও শান্তিময় অবসর জীবনের জন্য দোয়া কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.