শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
/ ১৪০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

পিরোজপুর অফিস : শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এ সময় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ ছাড়া সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.