শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল
/ ১২৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে শেখ রুবেলের নেতৃত্বে ‘তারেক জিয়া, লিডার আসবে’ স্লোগান সংবলিত ব্যানারসহ দেড় হাজারের বেশি নেতাকর্মী একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে এসে সমবেত হন। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শহীদ জিয়া পরিষদের সভাপতি শহিদুল ইসলাম রানা, জেলা বিএনপির সাবেক সদস্য এম এ জলিল, আসলাম শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, আলাউদ্দিন খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মশিউর মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মশিউর, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল শেখসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসী আন্তরিকভাবে দোয়া করছে। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জাতির মাঝে ফিরে আসবেন, এটাই সকলের প্রত্যাশা।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.