শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ
/ ১১৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ মানবতার সেবায় নিবেদিত কলাপাড়ার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি আবারও প্রমাণ করল তাদের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা। শীতের তীব্রতা মোকাবিলায় সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।সংগঠনের নেতৃবৃন্দ জানান-এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শীতার্ত পরিবারের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাকিবিল্লাহ, মানবিক সোসাইটির সভাপতি মোঃ তানজিল মীর, সাধারণ সম্পাদক নাহিম দফাদার, সহ-সভাপতি মহসিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, মোঃ হাসান দফাদার এবং সাবেক ইউপি সদস্য আবুল রাজ্জাক।স্থানীয়রা জানান, মানবিক সোসাইটির এই উদ্যোগ শীতের দিনে তাদের জন্য আশীর্বাদস্বরূপ। মানবিক কাজের জন্য সংগঠনটির প্রশংসা করছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.