শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নারায়নগঞ্জে প্রতিবন্ধী হত্যার দেড়বছর পর আসামী গ্রেফতার
/ ১৩৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

শাহ কামাল সবুজঃ ঘুড়ি ওড়ানো ও সুতা কাটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আড়াইহাজার সিয়াম (১৯) কর্তৃক শাকিব সিকদার (১১) (বাক প্রতিবন্ধী) হত্যার মূল আসামী সিয়াম পিতা: আনোয়ার হোসেন কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ। জানা গেছে গত ৪ এপ্রিল ২০২৪ নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার পাচরুখীতে শাকিব শিকদার মামাবাড়ি বেড়াতে এলে একই এলাকার সিয়াম পাঁচরুখী ঘুড়ি ওড়ানো ও সুতা কাটা নিয়ে বিবাদ বাধে পরবর্তীতে শাকিব তার নানার দোকানে যাওয়ার পথে তাকে একা পেয়ে সিয়াম এলোপাতাড়ি ঘুসি মারে ফলে ঘটনা স্থলেই বাক প্রতিবন্ধী শাকিব মারা যায়। শাকিবের মৃত্যু নিশ্চিত হলে তাকে টেনে হিচরে সিয়াম একাই তার চাচার গোয়াল ঘরে খড়ের স্তুপের নীচে ফেলে রাখে। পরে ঘটনা জানাজানি হলে শাকিবের মা, বাদী হয়ে আড়াইহাজার থানায় গত ৬ এপ্রিল ২০২৪ অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে দীর্ঘদিন অতিবাহিত হলেও আড়াইহাজার থানা পুলিশ এর কোনো কুল কিনারা করতে না পারলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে মামলাটি “পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)” নারায়ণগঞ্জকে তদন্তভার ও আসামী চিহ্নিতকরণ ও গ্রেফতারের দ্বায়িত্ব দেন।এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার জনাব, মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, মামলাটি পিবিআই এর হাতে আসায় হত্যা তদন্ত ও আসামি গ্রেফতারে এসআই হযরত আলী (নিরস্ত্র) কে দ্বায়িত্ব ও প্রয়োজনীয় শলাপরামর্শ দেয়া হয়। যেহেতু আসামি বিহীন একটা অজ্ঞাত হত্যা মামলা ছিল এটা। দ্বায়িত্ব পেয়ে এসআই হযরত আলী অল্প কয়েকদিনের মধ্যেই হত্যার মোটিভ ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলাতক সিয়ামকে এই হত্যার মূল হোতা হিসেবে চিহ্নিত করেন এবং আড়াইহাজার থানার বান্টিবাজার এলাকা থেকে পিবিআই পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সিয়াম, শাকিব হত্যার পুরো আদ্যোপান্ত বর্ননা করে হত্যার দায় স্বীকার করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.