শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাংবাদিকদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখবেন : নবাগত পুলিশ সুপার
/ ১৩৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার নির্বাচনকালীন নিরাপত্তা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাংবাদিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা কষ্ট ও দুর্যোগ তুলে ধরেন; তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সংবাদ সংগ্রহে বাধা বা হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি ও দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদারসহ এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ সম্পর্কে মতামত প্রদান করেন এবং পুলিশ সুপার এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.