শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পার্বতীপুরের সাংবাদিক আবদুল কাদির আর নেই
/ ১৩০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি …………. রাজিঊন) মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৭৫ বছর। শনিবার (২৯ নভেম্বর) সকাল ০৭ টায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাঠিচর ইউনিয়নে সে জন্মগ্রহণ করেন। বর্তমানে পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি ০৪ পুত্র, ০২ কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি ব্রাদার্স লাইব্রেরী ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসকাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর শহীদ ময়দানে জানাজা শেষে আব্বাস পাড়া কবরস্থানে সমাহিত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৮০ দশকে। সর্বশেষ তিনি দৈনিক কালেরকণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পার্বতীপুর প্রেস কাব দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.