বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ধানের শীষে জয়ের লক্ষ্যে কলাপাড়ায় যুবদলের সম্মিলিত জনসভা
/ ৭০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে যুবদলের সম্মিলিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই জনসভা অনুষ্ঠিত হয়।সম্মিলিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ।প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “চাকামইয়া ইউনিয়ন একটি অবহেলিত এলাকা। উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। এবারে নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো কোন জুলুম হবে না। তাই এলাকার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।” তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মৃধা, শহীদ মাতুব্বর, বাদল তালুকদার, মোঃ আনোয়ার ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আনাম সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।সম্মেলনে সভাপতিত্ব করেন চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হাওলাদার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, মোঃ জুয়েল শিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কারি মোঃ ইব্রাহীম, যুব বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী চায়না বেগম।এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.