শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দুর্নীতি করবো না কাউকে করতে দেবো না, রাষ্ট্রের সুবিধা যাবে জনগণের ঘরেঃ আনোয়ার হাসান সুজন
/ ১৩৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন এর সাংবাদিক সম্মেলন করেন ফুলপুর বাস স্ট্যান্ড ঘাসফড়িং রেস্টুরেন্টে। এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিক দের সাথে পরিচয় হন তিনি। পরে সকল সাংবাদিক দের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক, আপনারা অনেক কিছু করতে পারেন । আপনারা যদি সত্য তুলে না ধরতেন তাহলে হয়তো আমরা এই দেশটা কি নতুন করে পেতাম না। আমি আপনাদের মাধ্যমে ফুলপুর তারাকান্দার বিষয়ে আলোচনা করেন তিনি বলেন , দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য ও দুর্নীতির কারণে ফুলপুর–তারাকান্দার উন্নয়ন থেমে গেছে। তিনি বলেন, “এলাকার মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। নির্বাচিত হলে এই আসন হবে স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়নের মডেল, দুর্নীতির বিরুদ্ধে কড়া ঘোষণা।
এসময় উপস্থিত সাংবাদিক দের বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন—“দুর্নীতি আমরা করবো না। দুর্নীতি কাউকে করতে দেবো না। রাষ্ট্রের প্রতিটি সুবিধা ইনশাআল্লাহ জনগণের ঘরে ঘরে পৌঁছাবে। কেউ আর ক্ষমতার দাপটে জনগণের হক নেবে না। আধুনিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, উন্নত সড়কযোগাযোগ ও কৃষিতে প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে পুরো অঞ্চলে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দেন।তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়ার ঘোষণাও দেন তিনি।জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন।উপস্থিত সাংবাদিক দের বলেন, দলটি জনগণের ভোটাধিকার, সামাজিক নিরাপত্তা এবং জনসেবায় স্বচ্ছতা আনতে আগামী দিনগুলোতে আরও সক্রিয় অবস্থান নেবে। দায়িত্বশীল রাজনীতি ও সেবামূলক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে দলের মূল লক্ষ্য। আমি আনোয়ার হাসান সুজন নির্বাচিত হলে ফুলপুর তারাকান্দার চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.