মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে হারানো  মোবাইল ও হ্যাক হওয়া  ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার: প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
/ ৪২০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোট ২০টি মোবাইল ফোন এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে, পিরোজপুর সদর থানা ৩টি, ইন্দুরকানি থানা ৫টি, মঠবাড়িয়া থানা ৩টি, নাজিরপুর থানা ৬টি, ভান্ডারিয়া থানা ৩টি। এছাড়া, জেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাক হওয়া মোট পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করে নিরাপদে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “অল্প সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার সম্ভব হয়েছে। আমাদের জেলা পুলিশের এই ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় তিনি নাগরিকদের যেকোনো প্রযুক্তি-সংক্রান্ত সমস্যায় সহযোগিতার জন্য জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.