শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পার্বতীপুরে সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
/ ১২৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।দাবি পূরণে কর্তৃপক্ষকে ৭ দিনের আলটিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে সারাদেশে অভিন্ন দশম গ্রেড এবং অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে পার্বতীপুরে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্তৃপক্ষকে ৭ দিনের আলটিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনের এই ঘোষণা দেন তারা। মানবন্ধনে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না, ফার্মাসিস্ট মেহেদী হাসান (রাজু), ফার্মাসিস্ট জাকির হোসেন, ফার্মাসিস্ট রকিবুল ইসলাম, ফার্মাসিস্ট বেলাল হোসেন ও মেডিকেল টেকনোলজিস্ট কাজী একরামুল হক প্রমুখ।
হাসপাতালের ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয় এটি আমাদের পাওনা। স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে পদমর্যাদা ও ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতী শুরু হবে। দেশে ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য। একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.