বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে মহিলা কলেজ হোস্টেলের পেছনে সন্দেহজনক আচরণ, একজনকে পুলিশে হস্তান্তর
/ ৬৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:১১ অপরাহ্ন

পিরোজপুর অফিস :পিরোজপুর সরকারি মহিলা কলেজের হোস্টেলের পেছনে এসে দুই ব্যক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন ভঙ্গি করেছে, এমন অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কলেজ সংশ্লিষ্ট সূত্র। হোস্টেলে অবস্থানরত কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, দুই ব্যক্তি হোস্টেলের পেছনে এসে অশোভন আচরণ করছিল। এসময় তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং ঘটনাস্থল থেকে হেলাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে স্থানীয়রা জানান, হেলাল বিশ্বাস (২৯) সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি রনি নামের এক যুবক বলে উল্লেখ করা হলেও পুলিশ তাকে ঘটনাস্থলে পায়নি। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, এর আগেও এমন পরিস্থিতিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। যারা এ ধরনের অপরাধমূলক আচরণে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.