বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
/ ১২৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:২২ অপরাহ্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির তেঁতুলিয়া বাজারে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।সোমবার বিকালে কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম টুকুসহ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেন। বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে তিনি বলেন, আমি কালীগঞ্জ-দেবহাটা আসনের সাবেক এমপি। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাঁচা রাস্তা পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা ইনশাল্লাহ্। মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করবো। এছাড়া জলাবদ্ধতা সমস্যাকে গুরুত্বের সাথে নিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাবো। এসময় আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.