শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
/ ৮০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

পিরোজপুর অফিস:পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের স্মৃতিস্তম্ভটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। শনিবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে পোড়া দাগ দেখে বিষয়টি শনাক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওড়না বা কাপড় জাতীয় কোনো কিছু জড়িয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের বলেন, রাত্রিকালীন পাহারায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিয়মিত তদারকি করছিলেন। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজের আগে-পরে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। দায়িত্বে অবহেলার কারণে দু’জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসপি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.