বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে বিএনপি নেত্রী এলিজা জামানের জনসংযোগ অনুষ্ঠিত
/ ৮৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

পিরোজপুর অফিস :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে পিরোজপুরে জনসংযোগ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি। জনসংযোগ কার্যক্রমে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় এলিজা জামান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি। বিএনপি জনতার দল, জনগণই আমাদের শক্তি। তাই আমাদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.